'সার্টিফিকেটের পেছনে ছোটা যাবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি জ্ঞানকে সমাজের কাজে লাগাতে হবে। কেবল সার্টিফিকেটের পেছনে ছুটে নিজেকে যোগ্য করে গড়ে তোলা যাবে না। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষাবিদেরা এসব কথা বলেছেন।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ছাত্র সোসাইটির ১১তম বর্ষপূতি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন আহমেদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ আবুল হোসাইন, প্রধান আলোচক ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী।
বক্তব্য দেন বর্ষপূতি উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক মোহাম্মদ সরোয়ার উদ্দিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অজিত দাশ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান সুদীপ্ত দেব, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আকতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন ছাত্র সোসাইটির নির্বাহী কমিটির প্রধান শাহেদ মোস্তাফা কায়েস প্রমুখ।
অধ্যাপক মোহাম্মদ আবুল হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠিত করতে হবে, তেমনি জ্ঞানকে সমাজের কাজে লাগাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী আসেন পড়ালেখা করে জ্ঞান অর্জনের জন্য। তবে কিছু শিক্ষার্থী আসে সার্টিফিকেট পাওয়ার জন্য। কেবল সার্টিফিকেট দিয়ে নিজেকে যোগ্য করে গড়ে তোলা যাবে না।