‘সালিসের মাধ্যমে ছোটখাটো অপরাধ প্রতিরোধ সম্ভব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, সামাজিক সালিসের মাধ্যমে মিথ্যা মামলা ও ছোটখাটো অপরাধ প্রতিরোধ করা সম্ভব। এ জন্য ইউপি চেয়ারম্যানদের নির্বাহী ক্ষমতা দিতে হবে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলা মিলনায়তনে আইনশৃঙ্খলা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হাসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মো. মুসলিম প্রমুখ।