'সিজোফ্রেনিয়া' আরোগ্য হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসিক রোগের মধ্যে সবচেয়ে গুরুতর রোগগুলোর একটি ‘সিজোফ্রেনিয়া’। কিন্তু সঠিক পরিচর্যা ও সুচিকিৎসায় এই রোগ থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করা সম্ভব।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রচারণা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ১০ অক্টোবর ‘সিজোফ্রেনিয়ার সাথে বসবাস’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। সিজোফ্রেনিয়া রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে একই প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এবং এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।