‘সিলেট অঞ্চলের টিলাভূমি ও অরণ্য সংরক্ষণে প্রয়োজন সমন্বিত উদ্যোগ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাহাড় আর অরণ্য ঘিরে আদিবাসীদের জীবন। পাহাড়-অরণ্য হারিয়ে গেলে আদিবাসীরা ভূমি ও খাদ্য নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে পড়বে। নিরাপত্তাহীনতার মধ্যে পড়ার আগেই প্রয়োজন সিলেট অঞ্চলের টিলাভূমি ও অরণ্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগ।’গতকাল বৃহস্পতিবার ‘আদিবাসী ভূমি ও খাদ্যনিরাপত্তা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ মতামত ব্যক্ত করেছেন। সিলেট নগরের একটি রেস্তোরাঁর সমেঞ্চলনকক্ষে আদিবাসী পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার এম এন জিয়াউল আলম। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন মোহামঞ্চদ নূর হোসেন মিঞা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সেমিনারে গবেষক পাভেল পার্থের ‘সিলেট অঞ্চলে আদিবাসী জনগণের ভূমি-কৃষি ও খাদ্য সুরক্ষায় ন্যায়বিচার’ শিরোনামে গবেষণাপত্র পাসকপের নির্বাহী গৌরাঙ্গ পাত্র উপস্থাপন করেন।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম মাজহারুল ইসলাম ও জায়েদা শারমিনের উপস্থাপনায় ‘আদিবাসীদের ভূমি ও খাদ্যনিরাপত্তা: অধিকারহীনতার উপাখ্যান’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হয় মুক্ত আলোচনা।উন্নয়নকর্মী লক্ষ্মীকান্ত সিংহের সঞ্চালনায় সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল-আজাদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, খাদিম জাতীয় উদ্যানে আইপ্যাক প্রকল্পের সমন্বয়কারী সমীর সমাদ্দার ও খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দুর রহমান।