প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে পূর্ণাঙ্গ টেলিভিশন সম্প্রচার কেন্দ্র চালুর আশ্বাস দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বড় বড় সব বিভাগীয় শহরে একটি করে টিভি চ্যানেল থাকা প্রয়োজন। এ নিয়ে কাজ শুরু হয়েছে। সিলেট থেকে সম্প্রচারিত চ্যানেলের নাম হবে সিলেট টিভি। এটি দেখা যাবে সারা দেশ থেকে। দেশের বিভিন্ন স্থানে এ রকম টেলিভিশন চ্যানেল চালু করা গেলে তৃণমূল থেকে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটবে।’ গত বুধবার রাতে নগরের জিন্দাবাজার এলাকায় নজরুল একাডেমি মিলনায়তনে সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে সভায় সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, জেলা জাসদের সভাপতি লোকমান আহমদসহ সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।