'সিলেট বইমেলা' আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের রিকাবীবাজার এলাকার জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ‘সিলেট বইমেলা’। প্রথমা ও বেঙ্গল পাবলিকেশনসের যৌথ উদ্যোগে বেলা সাড়ে তিনটায় মেলার উদ্বোধন করা হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।