'সিলেট মিরর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক পত্রিকা বাংলা মিরর এখন সিলেট থেকে ডেইলি সিলেট মিরর নামে প্রকাশিত হবে। গতকাল বুধবার সিলেটের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সিলেট মিরর যাত্রা শুরু করে। যুক্তরাজ্যে বাংলা মিরর-এর এডিটর ইন চিফ আবদুল করিম গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের বার্কিং এলাকার কনজারভেটিভ পার্টির সম্ভাব্য এমপি প্রার্থী মিনা রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আবদুল মুকিত, ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালক (অর্থ) ক্যাপ্টেন খুরশিদ আলম। নিজস্ব প্রতিবেদক, সিলেট।