প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যটন অঞ্চল হিসেবে চিহ্নিত করে সিলেটকে ‘পর্যটন নগরী’ ঘোষণা করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। গতকাল সোমবার সকালে সিলেট টুরিস্ট ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কথা জানিয়ে বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত হলে এ অঞ্চলে পর্যটকদের সমাগম বাড়বে। জেলা প্রশাসকের দপ্তরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যুরিস্ট ক্লাবের সভাপতি হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়।