প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (‘সি’ ইউনিট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন দুই হাজার ৯০ জন শিক্ষার্থী। গত শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি মনিরুজ্জামান বলেন, এ বছর ব্যবসায় শিক্ষা অনুষদের ৬২০টি (বাণিজ্যে ৫৪০ ও অন্যান্যে ৮০টি) আসনের বিপরীতে ৪৫ হাজার ৫৩২ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগে এক হাজার ৮৮৪ এবং অন্যান্য বিভাগে ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।