প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের ব্যবসায় শিক্ষা অনুষদের (সি ইউনিট) ভর্তি পরীক্ষা কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। বেলা তিনটায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ব্যবসায় শিক্ষা অনুষদের ৬২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৫ হাজার ৫৩২ জন শিক্ষার্থী। ভর্তিসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।