‘সীমান্তে মানব পাচার রোধে জনমত গড়ে তুলতে হবে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সীমান্ত জেলা কুড়িগ্রামে প্রতিনিয়ত মানব পাচার হচ্ছে। মানব পাচার রোধে আমাদের সচেতন হতে হবে এবং জনমত গড়ে তুলতে হবে।’ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী গত বুধবার কুড়িগ্রামে আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানান। বুধবার বিকেল চারটায় কুড়িগ্রাম সদর উপজেলার হোলখানা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মানব পাচার রোধবিষয়ক এই সেমিনার অনুষ্ঠিত হয়। হোলখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকন, জেলা মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক মাহাবুবা আখতার, পৌরসভার মেয়র মো. নুরুল ইসলাম ও সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহাম্মেদ।