‘সুনামগঞ্জের একজন মানুষও না খেয়ে মরবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক হাওরপারের মানুষের উদ্দেশে বলেছেন, ‘আশাহত হবেন না, মনে সাহস রাখুন। সুনামগঞ্জের একজন মানুষও না খেয়ে মরবে না। আইলায় ক্ষতিগ্রস্ত মানুষ ঘুরে দাঁড়িয়েছে, সুনামগঞ্জের ফসলহারা মানুষেরাও পারবে।’গতকাল রোববার সুনামগঞ্জের ধরমপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার তলিয়ে যাওয়া হাওর এলাকা পরিদর্শন করে মন্ত্রী এসব কথা বলেন। তাহিরপুর উপজেলার সুলেমানপুর বাজার এবং ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পৃথক সমাবেশে তিনি বলেন, ‘ফসলহারা কৃষকদের জন্য ভিজিএফ ও ওএমএসসহ বিভিন্ন সহায়তা কর্মসূচি নেওয়ার কথা ভাবা হচ্ছে। কার্তিক-অগ্রহায়ণ মাস থেকে হাওরাঞ্চলে দৈনিক মজুরিতে লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য যা যা করা দরকার তা-ই করা হবে।’মন্ত্রী আরও বলেন, হাওরের বেড়িবাঁধ নির্মাণে প্রকৌশলী থেকে শুরু করে বিভিন্ন স্তরে দুর্নীতি হয়েছে। তিনি কৃষকদের ঋণ আদায়ে তাঁদের ওপর চাপ না দেওয়ার জন্য কৃষি ব্যাংক ও বেসরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল। এতে বক্তব্য দেন সাংসদ মহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন ও মঞ্জুর কাদের কোরেশী এবং কানাডা আওয়ামী লীগের সভাপতি সারোয়ার হোসেন।তাহিরপুর উপজেলার সুলেমানপুর বাজারে আয়োজিত সমাবেশে তিন সাংসদের পাশাপাশি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক।