‘সুন্দরবন মায়ের মতন’ গণসংযোগ কর্মসূচি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুন্দরবন মায়ের মতন’ স্লোগান নিয়ে ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশের সুন্দরবন টাইগার প্রজেক্ট গত শুক্রবার থেকে পাঁচ বছর মেয়াদি স্থানীয় গণসংযোগ কর্মসূচি শুরু করেছে।এ উপলক্ষে সুন্দরবন টাইগার প্রজেক্ট খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করে।গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল নয়টায় নগরের শহীদ হাদিস পার্ক থেকে খুলনা বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।