'সুন্দরবনে বাঘের পেটে ১০ জন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ভারতীয় অংশে চলতি বছর এখন পর্যন্ত ১০ জন মৎস্যজীবী বাঘের মুখে পড়ে প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। সুন্দরবনের মৎস্যজীবী সংগঠনের সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তিরা হলেন প্রদীপ মণ্ডল, সিরাজুল মণ্ডল, বাচ্চু মল্লিক, সবিতা মুন্ডা, দীনেশ মাইতি, তপন বেরা, দীপক মণ্ডল, দশরথ দাস, হামিদ আলি সেখ ও জগদীশ প্রধান। সুন্দরবনের ভারতের অংশের ৪ হাজার ২০০ বর্গ কিলোমিটারজুড়ে ব্যাঘ্র প্রকল্প এলাকা; বাঘের অভয়ারণ্য সাড়ে ৫০০ বর্গ কিলোমিটারজুড়ে। ওই এলাকায় মৎস্যজীবীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু মৎস্যজীবীরা প্রায়ই মাছ ও কাঁকড়া ধরার জন্য প্রয়োজনীয় পাস নিয়ে কিংবা বিনা পাসে অবৈধভাবে ওই এলাকায় ঢুকে বাঘের মুখে পড়েন। কলকাতা প্রতিনিধি