'সুন্দরবনের ক্ষতি হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেছেন, বাগেরহাটের রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র হলে তা সুন্দরবনের জীববৈচিত্র্য এবং মানুষ ও তাঁদের জীবনযাত্রার কোনো ক্ষতি করবে না। কারণ, এখানে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। আর এতে দূষণের মাত্রা একেবারেই কম।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মংলা বন্দরের মিলনায়তনে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এর আগে সকাল ১০টার দিকে মংলা-ঘষিয়াখালী চ্যানেলের খননকাজ পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মনোয়ার ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান প্রমুখ ছিলেন।