'সুশাসনের জন্য তথ্য অধিকার আইন একটি বিশাল অস্ত্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ বলেছেন, সম্প্রচারমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য পৃথক ওয়েজ বোর্ডের চিন্তাভাবনা চলছে। আইনগত একটু জটিলতার কারণে সামান্য দেরি হচ্ছে। বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব। তাই স্বাধীনভাবে গণমাধ্যমগুলো কাজ করতে পারছে।
গত শনিবার বেলা সাড়ে ১১টায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়নভাবনা এবং তথ্য অধিকার আইন ২০০৯ ও নৈতিকতা’-বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন। সচিব তথ্য অধিকার আইন সম্পর্কে বলেন, ‘সুশাসনের জন্য তথ্য অধিকার আইন একটি বিশাল অস্ত্র।’
সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ। মূল প্রবন্ধ পাঠ করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন।