স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে বিএনপির সংসদীয় দল। তারা বলেছে, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি সংসদের বাইরেই থাকবে। গত ২৭ জুন হরতালে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল বুধবার সংসদ ভবনের পূর্ব প্লাজায় বিএনপির সংসদীয় দলের মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলা হয়। মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীসহ হরতালে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। মানববন্ধন শেষে বিএনপির সাংসদ ও দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, মির্জা আব্বাসের বাসায় যেভাবে হামলা চালানো হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। বিরোধী দল দমন করাই তাদের একমাত্র এজেন্ডা। মওদুদ বলেন, যত দিন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ ফিরে না আসবে, তত দিন বিরোধী দল সংসদের বাইরেই থাকবে। সরকার তাদের দমন-পীড়ন নীতি পরিহার না করলে বিএনপি আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে। সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীর গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকারের দুই রকম বক্তব্যের সমালোচনা করে মওদুদ বলেন, ‘স্পিকার বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর অনুমতি নেয়নি।