'সুষ্ঠু বিচারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু আইন করে দায়িত্ব শেষ করা চলবে না। নারী নির্যাতনের সুষ্ঠু বিচারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। অ্যাসিড সহিংসতাসহ নারীর প্রতি সব ধরনের নির্যাতনের প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে গতকাল শুক্রবার প্রেসক্লাবের সামনে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধনে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল আলম, দপ্তর সম্পাদক সানজিদা সুলতানা প্রমুখ বক্তব্য দেন।