‘সূর্যের প্রথম আলো সব অন্ধকার বিদায় করে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখ রাঙানোর ভয় না করে প্রথম আলো সত্য তুলে ধরতে সচেষ্ট। সত্য ঘটনা তুলে ধরার এই ধারাবাহিকতা প্রথম আলোর মতো অন্যদেরও অনুসরণ করতে হবে। খুলনায় প্রথম আলোর যুগপূর্তির আলোচনা সভায় এসব কথা বলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক সাংসদ এম নূরুল ইসলাম বলেন, সূর্যের প্রথম আলো সব অন্ধকার বিদায় করে যেমন সকাল আনে, তেমনি প্রথম আলো পত্রিকাও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে সমাজের সব অন্ধকার দূর করছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর, সাংবাদিক ও নারীনেত্রী বেগম ফেরদৌসী আলী, খুলনা সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক জাফর ইমাম প্রমুখ।