'সেনা সদস্যরা সেনানিবাসের ভেতরেই থাকবেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনীর সদস্য মোতায়েন নিয়ে আগের দিনের চিঠি পাল্টে নতুন চিঠি সশস্ত্র বাহিনী বিভাগে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন এই চিঠিতে বলা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা সেনানিবাসের ভেতরেই থাকবেন। রিটার্নিং কর্মকর্তার অনুরোধ করলেই তারা বাইরে আসবেন।
বিএনপির দাবির মুখে মঙ্গলবার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
২৮ এপ্রিল ভোটের দিন তিন ব্যাটালিয়ন সেনা সদস্য চেয়ে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছিল ইসি। সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে থাকবে বলেও মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন। এর মধ্যেই আজ বুধবার ইসি থেকে আরেকটি চিঠি দিয়ে দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, ‘সেনাবাহিনীর সদস্যরা সেনানিবাসেরই থাকবেন। রিটার্নিং কর্মকর্তার অনুরোধ করলেই তারা বাইরে আসবেন।’ (বিস্তারিত আসছে...)