'সেনাবাহিনী নামানোর প্রস্তাব হঠকারিতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে যখন সংশয় ও সংঘাতপূর্ণ অবস্থা বিরাজ করছে, তখন নির্বাচন কমিশন সেনাবাহিনী মোতায়েনের যে প্রস্তাব করেছে; তা চরম হঠকারিতা ছাড়া আর কিছু নয়’ বলে দাবি করেছে ইসলামী ঐক্যজোট। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন ও বিতর্কিত করার জন্য একটি অপশক্তি তৎপরতা চালাচ্ছে বলে দলটি অভিযোগ করেছে।
গতকাল বৃহস্পতিবার ইসলামী ঐক্যজোটের মজলিসে শূরার বৈঠকে নেতারা এই অভিযোগ করেন।