প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন-অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি অর্জনের অসীম সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে সরকার যোগাযোগ অবকাঠামো উন্নয়নে কাজ করছে। সরকারের এ প্রচেষ্টায় সড়ক যোগাযোগ উন্নয়নে এ অঞ্চলে সেনাবাহিনীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। মন্ত্রী গতকাল বুধবার বান্দরবানে সেনাবাহিনীর নির্মাণাধীন থানচি-আলীকদম সড়ক পরিদর্শনের সময় ডিম পাহাড় এলাকায় সাংবাদিকদের এ কথা বলেন। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সড়কটি উদ্বোধন করার কথা রয়েছে বলে জানান মন্ত্রী।