'সেবা নিকেতন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে ‘সেবা নিকেতন’ চালু হয়েছে। গতকাল সকালে সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ এটির উদ্বোধন করেন। ওই কার্যালয়ে আসা লোকজন কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ‘সেবা নিকেতন’ থেকে ভূমি-সংক্রান্ত যাবতীয় তথ্য ও প্রয়োজনীয় সেবা পাবেন। একই সঙ্গে ভূমি বিরোধ-সংক্রান্ত অভিযোগও সমাধানের ব্যবস্থা থাকবে এখানে। উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, ছাতকের সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।