'সেমিস্টার ড্রপ' পদ্ধতি বাতিলের দাবিতে ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিস্টার ড্রপ পদ্ধতি বাতিলের দাবিতে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
গতকাল কয়েক শ শিক্ষার্থী ক্লাস বর্জন করে শহরে বিক্ষোভ করেন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন। এ সময় বক্তব্য দেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ, মুশফিকুর রহমান, আসিফ সাদিক, সাবিয়া তাবাসসুম, কাজী আশিক প্রমুখ।
বক্তারা বলেন, আগে শিক্ষার্থীরা কোনো পরীক্ষায় অকৃতকার্য হলেও পরের সেমিস্টারে ভর্তির সুযোগ পেতেন। অকৃতকার্য বিষয়ে পরে পরীক্ষা দিয়ে পাস করতে হতো। একে ব্যাকলগ পদ্ধতি বলে। এখন সে সুযোগ নেই। তাই শিক্ষার্থীদের পিছিয়ে ও ঝরে পড়া রোধে সেমিস্টার ড্রপ পদ্ধতি বাতিল ও ব্যাকলগ পদ্ধতি চালু করতে হবে।