‘সেলিনা হায়াতের বিজয় থেকে শিক্ষা নিতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নির্বাচনের পর নারায়ণগঞ্জের কোনো জায়গায় আমি সংবর্ধনা নিইনি। কোথাও বিজয়মিছিল করিনি। আমি লোক দেখানো কিছু পছন্দ করি না। যদিও জানি, এটা এ দেশে খুব দরকার।’গতকাল শনিবার বিকেলে নগরের কিনব্রিজ এলাকায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে সেলিনা হায়াৎ এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেসা হক, জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ও সিলেটের মেয়রপত্নী আসমা কামরান।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘সেলিনা হায়াৎ তার সততা ও একাগ্রতায় জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে মেয়র নির্বাচিত হয়েছে। সেলিনার বিজয় থেকে শিক্ষা নিতে হবে। বুঝতে হবে—সন্ত্রাসী বা ভূমিদস্যুতা নয়, বরং মানুষের সুখে-দুঃখে কাছাকাছি থাকতে হবে।’