'সোনার বাংলা এক্সপ্রেস' উদ্বোধন শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ট্রেনটি ফুল দিয়ে সাজানো হয়েছে। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পর গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত আর কোথাও থামবে না ‘সোনার বাংলা এক্সপ্রেস’। ছবি: আবদুস সালাম
নতুন ট্রেনটি ফুল দিয়ে সাজানো হয়েছে। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পর গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত আর কোথাও থামবে না ‘সোনার বাংলা এক্সপ্রেস’। ছবি: আবদুস সালাম

ঢাকা-চট্টগ্রাম পথে নতুন বিরতিহীন আন্তনগর ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ উদ্বোধন হবে আগামী শনিবার। বেলা সাড়ে ১১টায় কমলাপুর স্টেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনের উদ্বোধন করবেন। তবে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে আগামী রোববার থেকে। আগামীকাল এর টিকিটও বিক্রি হয়েছে। ইন্দোনেশিয়ায় তৈরি ১৬টি নতুন বগি নিয়ে চলাচল করবে এই ট্রেন।
উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামীকাল শনিবার ঈদের অগ্রিম টিকিট বিক্রি বন্ধ থাকবে। ৪ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে ২৬ জুন। ৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে ২৭ জুন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে সকাল সাতটায় ছাড়বে, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। চট্টগ্রাম থেকে বিকেল পাঁচটায় ছেড়ে ঢাকার পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে। যাত্রী ধারণক্ষমতা ৭৪৬ জন। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) মোট আসন ২২০টি, শোভন চেয়ারের মোট আসন ৪২০টি, এসি বার্থের (শুয়ে যাওয়ার) আসন রয়েছে ৬৬টি।