‘স্টাইল গুরু’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হচ্ছে দেশসেরা ফ্যাশন ডিজাইনারের খোঁজে টিভি রিয়েলিটি শো ‘স্টাইল গুরু’। পার্পল প্রডাকশনস এবং র্যাফলস ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনের মধ্যে গতকাল এ-সংক্রান্ত চুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন পার্পল প্রডাকশনসের সিইও মিশু রহমান এবং র্যাফলস ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনের কলেজ ডিরেক্টর টেরেন্স টান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সহকারী কলেজ ডিরেক্টর ক্যাসান্ড্রা লি এবং পার্পল প্রডাকশনসের নুমায়ের এনাম। ফ্যাশন ডিজাইনে আগ্রহী ১৮ ঊর্ধ্ব ব্যক্তিরা ওই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগামী সপ্তাহ থেকে প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। বিজ্ঞপ্তি।