প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ান হাইকমিশনে অবস্থিত অস্ট্রেলিয়ান ট্রেড কমিশন এবং আইডিপি এডুকেশন যৌথভাবে ঢাকার রূপসী বাংলা হোটেলে গত শুক্রবার থেকে দুই দিনব্যাপী ‘স্টাডি ইন অস্ট্রেলিয়া’ শীর্ষক একটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার টিম বলটনিকফ এবং ট্রেড কমিশনার প্যাট্রিক কেরিন্স গত শুক্রবার এর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান ট্রেড কমিশনের কান্ট্রি ম্যানেজার মিনহাজ চৌধুরী, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোস্তাফিজুর রহমান, আইডিপি এডুকেশনের কান্ট্রি ম্যানেজার রবি চন্দন প্রমুখ। ইভেন্টে অস্ট্রেলিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে তথ্য ও ভর্তির ব্যাপারে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।