'স্টিকার ক্যাম্পেইন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সিলেটে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে গতকাল বুধবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে ‘স্টিকার ক্যাম্পেইন’ হয়েছে। গতকাল সকালে নগরের মীরবক্সটুলা থেকে একটি শোভাযাত্রা শেষে টিআইবি-সমর্থিত ‘ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট—ইয়েস গ্রুপ’ দুর্নীতিবিরোধী স্টিকার ক্যাম্পেইনে নগরের বিভিন্ন পয়েন্টে রিকশা, অটোরিকশাসহ ছোট যানবাহনগুলোতে স্টিকার সাঁটিয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পরে ইয়েস গ্রুপের আহ্বায়ক আইনজীবী সৈয়দ মনির আহমদের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।