'স্টুডেন্টস ওয়াচ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধে বেসরকারি সংস্থা ব্র্যাকের মেজনিন কর্মসূচির ‘স্টুডেন্টস ওয়াচ গ্রুপ’ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ও দুপুরে নগরের কাজী জালালউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় ও রসময় মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে এ সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম। ব্র্যাকের মেজনিন কর্মসূচির ব্যবস্থাপক সারা খাতুনের সঞ্চালনায় স্টুডেন্টস ওয়াচ গ্রুপের করণীয় সম্পর্কে আলোচনা হয়। সাদেকা হালিম বলেন, যৌন হয়রানি, নারী নির্যাতন, শিশু নির্যাতন, শিক্ষার্থী ঝরে পরা প্রতিরোধে স্টুডেন্ট ওয়াচ গ্রুপকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।