'স্টুডেন্টস কাউন্সিল' নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনের সব রকম নিয়মনীতি মেনে গতকাল বুধবার বগুড়ার দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্টস কাউন্সিল’ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নিয়ে গঠিত নির্বাচন কমিশন এ নির্বাচনের প্রক্রিয়া চালায়।
প্রার্থী থেকে ভোটার—সবাই এ নির্বাচনে শিক্ষার্থীরাই। নিয়মানুযায়ী মনোনয়নপত্র তুলে তা দাখিল করে প্রার্থীরা। পরে তারা নিজেদের ছবিসংবলিত ভোটার নম্বর দিয়ে পোস্টার সাঁটিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে কয়েক দিন ধরে প্রচারণা চালায়। এরপর ভোটের দিন গোপন ব্যালট পেপার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও প্রার্থীদের এজেন্ট, ভোট গ্রহণের বুথ, ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেয় ভোটাররা। সবই করেছে খুদে শিক্ষার্থীরা।