‘স্থানীয় সরকারব্যবস্থাকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্থানীয় সরকারব্যবস্থাকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। অথচ আমরা প্রতিনিয়ত দেখছি, সাংসদ ও উপজেলা চেয়ারম্যানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। একজন আরেকজনের প্রতিপক্ষ হিসেবে পরিচিতি পাচ্ছেন। যতদিন পর্যন্ত স্থানীয় সরকার স্বাধীন ও নিরেপক্ষভাবে কাজ করতে না পারবে ততদিন দেশ ও গণতন্ত্র হুমকিতে পড়বে।’ গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট নগরের নাইওরপুল এলাকার একটি রেস্তোরাঁর সমেঞ্চলনকক্ষে ‘প্রস্তাবিত গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতিমালা পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় সভায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ মতামত ব্যক্ত করেন। বেসরকারি সংস্থা অঙ্গীকার বাংলাদেশ, গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম ও গভর্নেন্স কোয়ালিশনের যৌথ উদ্যোগে এবং মানুষের জন্য-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য আইনজীবী মইনুদ্দিন আহমদ জালালের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন প্রবীণ আইনজীবী সুপ্রিয় চক্রবর্তী, কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, এম এ গনি, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল-আজাদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান মো. আকমল হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাওর। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন অধ্যাপক সামসুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তাহমিনা ইসলাম, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রভাষক গাজী সাইফুল হাসান, সাংবাদিক ওয়েছ খসরু প্রমুখ। শুরুতেই স্বাগত বক্তব্য দেন আইনজীবী সমরবিজয় সি শেখর। পরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অরবিন্দ রায়। সভায় জামালগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শামীমা শাহরিয়ার, ছাতকের গোলাম আম্বিয়া মাজকুর, গোয়াইনঘাটের খোদেজা রহিম, গোলাপগঞ্জের হুমায়ুন ইসলাম, দিরাইয়ের ছবি চৌধুরী, সিলেট সদরের আবুল কাসেম প্রমুখ বক্তব্য দেন।