প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যেকোনো ধরনের দুর্নীতি দেশ ও জাতির জন্য খুবই ক্ষতিকর। কাজের প্রতি স্বচ্ছতা থাকলে কোনো ধরনের দুর্নীতির সুযোগ থাকে না। তাই কাজের প্রতি স্বচ্ছ থাকার চেষ্টা করলেই দুর্নীতির মাত্রা কমবে।’ এ মতামত সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের। গতকাল মঙ্গলবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ‘দুর্নীতিবিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই’ স্লোগানে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মতামত ব্যক্ত করেন। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমপর্যায়ে বিতর্ক হয়।