'স্বপ্ন দেখাচ্ছেন শেখ হাসিনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশকে ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সে স্বপ্ন দেখাচ্ছেন।’ ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে গতকাল শুক্রবার দুপুরে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ কথা বলেন। মন্ত্রী বলেন, মাত্র ২৫ হাজার টাকায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ।