'স্বপ্নহীন মানুষ সাফল্য অর্জন করতে পারে না'
সাফল্যের শিখরে উঠতে হলে শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে হবে অভিভাবকদের। স্বপ্নহীন মানুষ সফলতা অর্জন করতে পারে না। গতকাল শনিবার ঢাকার রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। রাঙ্গুনিয়া থানা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার রাঙ্গুনিয়া সমিতির সভাপতি ওবাইদুল কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মাবুদ। এতে অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মো. নুরুল আলম, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, ইউএনও মোহাম্মদ কামাল হোসেন, ঢাকার চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া, বিএমএর সদস্য মো. সেলিম, রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ মো. আবু ইউসুফ প্রমুখ।