‘স্বরাষ্ট্রমন্ত্রীদেরই পুলিশ বেশি বেশি পেটায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও নারায়ণঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেছেন, পুলিশ দিয়ে নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানি করে বিএনপির নেতা-কর্মীদের আন্দোলন-সংগ্রাম দমিয়ে রাখা যাবে না। অতীতে দেখা গেছে, যাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পুলিশ তাঁদেরই বেশি বেশি পিটিয়েছে। তাই অতীত থেকে তাঁদের শিক্ষা নেওয়া উচিত।গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় তৈমুর আলম এসব কথা বলেন। গত মঙ্গলবার হরতালের সময় শহর বিএনপির সহসভাপতি আলী আহাম্মদ, সাধারণ সম্পাদক এ টি এম কামাল ও যুবদলের নেতা রাশেদ আহমেদসহ গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে শহর বিএনপি এ প্রতিবাদ সভার আয়োজন করে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে ‘বন্ধু’ সম্বোধন করে তৈমুর আলম বলেন, ‘একদিন পুলিশই তাঁকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করবে। তখন বন্ধু টুকুকে জামিনে মুক্ত করতে আমাকেই আইনি লড়াই করতে হবে।’