'স্বাধীনতাবিরোধী জঙ্গিগোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন বলেছেন, স্বাধীনতাবিরোধী জঙ্গিগোষ্ঠী দেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সরকারের উচিত জঙ্গিগোষ্ঠীকে দমন করা। দেশে হানাহানি চলতে পারে না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারার বন্দর সেন্টার এলাকায় ইসলামী ছাত্রসেনা আয়োজিত স্মরণসভা ও ছাত্র সমাবেশে তিনি এসব বলেন।
এম এ মতিন বলেন, এখনো নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার না হওয়া জাতির জন্য লজ্জার।
সমাবেশে বক্তব্য দেন নুরুল হক, সৈয়দ মুহাম্মদ বদরুদ্দোজা বারী, জাহেদুল হক, মহিউদ্দিন হাশেমী, শিব্বির আহমদ ওসমানী, এস এম শাহজাহান, নাছির উদ্দিন ছিদ্দিকী।