‘স্বাধীনতার লক্ষ্য অর্জনে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়ন করতে হলে মুক্তিযুদ্ধের চেতনা লালন ও ধারণ করতে হবে। লাখো শহীদের রক্তে অর্জিত এ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন গতকাল সোমবার জাতীয় স্মৃতিসৌধে এসব কথা বলেন।বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল বিশ্ববিদ্যালয়টিতে বিজয় উৎসব পালিত হয়। সকাল ১০টায় বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা লাল-সবুজ ব্যানার, যুদ্ধাপরাধীদের বিচারের স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকে উপাচার্যের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের হয়।উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদদের প্রতি সম্মান জানিয়ে এখানে এক মিনিট নীরবতাও পালন করা হয়। পরে উপাচার্য উপস্থিত সবাইকে দেশ গড়ার শপথবাক্য পাঠ করান। এ সময় সহ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, সিনেট সদস্য প্রীথ্বিলা নাজনীন প্রমুখ উপস্থিত ছিলেন। উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, স্বাধীনতাযুদ্ধের সময় রাজাকার, আলবদর, জামায়াতিরা স্বাধীনতাবিরোধী ছিল। তারা আজও নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত।