'স্বার্থান্বেষী মহলের কাছে জিম্মি মা ও শিশু হাসপাতাল'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল একটি স্বার্থান্বেষী মহলের কাছে জিম্মি হয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন হাসপাতালের কয়েকজন আজীবন সদস্য। প্রতিষ্ঠান পরিচালনায় আর্থিক ও প্রশাসনিক অনিয়ম করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদ নির্বাচন সামনে রেখে গতকাল মঙ্গলবার চিকিৎসক সৈয়দা নুরজাহান ভূঁইয়া-আবদুল মান্নান পরিষদের পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়। চট্টগ্রাম প্রেসক্লাবে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে এসব অভিযোগ করেন সভাপতি পদপ্রার্থী নুরজাহান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবদুল মান্নান। লিখিত বক্তব্যে বলা হয়, একটি মহল হাসপাতালের মূল পদগুলো দখলে রেখে ধারাবাহিক অপচেষ্টার মাধ্যমে এটিকে স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে পরিণত করেছে।
৭ জুন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ করা হবে৷