'স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদনে সচেতনতা প্রয়োজন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদন ও ভক্ষণের জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদে গতকাল বুধবার এক সেমিনার হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পশুবিজ্ঞান বিভাগের প্রধান সৈয়দ মো. এহসানুর রহমান।
সেমিনারে বক্তারা বলেন, দেশে চাহিদার মাত্র ১৮ শতাংশ মাংস রয়েছে। দেশে স্বাস্থ্যসম্মত কসাইখানার অভাবে ভালো মানের মাংস খাওয়া থেকে মানুষ বঞ্চিত হচ্ছে।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্য ও মানসম্মত কসাইখানা তৈরির জন্য সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু ওই প্রকল্পে এ বিষয়ে পারদর্শী কোনো পরামর্শক না থাকায় কসাইখানা স্থাপনের পরিকল্পনাটি সফল হচ্ছে না।
বক্তারা আরও বলেন, মাংস একটি পচনশীল খাদ্য। বেশি সময় খোলা রাখলে এর গুণগত ও পুষ্টিগত মান বিনষ্ট হয়।