প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইলের বাঁশহাটি গ্রামে রাজমিস্ত্রি বিল্লাল হোসেন ও তাঁর তিন ছেলেকে হত্যার ঘটনায় গত শনিবার রাতে জড়িত সন্দেহে আটক দুজনের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
হত্যার ওই ঘটনায় হিরন মিয়া (২০) নামের সন্দেহভাজন আরও এক ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। ঘটনাটিতে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুরাদ আলী শেখ ব্রাহ্মণবাড়িয়া থেকে গত সোমবার রাতে হিরনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন।