'স্মাইলিং কার্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জবাবদিহিমূলক সেবা নিয়ে স্মাইলিং কার্ড চালু করেছে কুষ্টিয়ার ভেড়ামারা ভূমি কার্যালয়। সেখানে সেবাগ্রহীতাদের মতামত নেওয়া এবং সে অনুযায়ী সেবা বৃদ্ধির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কেমন ব্যবহার করেছেন? কেউ অতিরিক্ত টাকা বা ঘুষ নিয়েছে কি না? Ñএমন লেখা সংবলিত স্মাইলিং কার্ড সেবাগ্রহীতার হাতে দিয়ে মন্তব্যের ঘরে টিক চিহ্ন দিতে বলা হচ্ছে। ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাব রায়হান বলেন, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের উদ্যোগের সেবাগ্রহীতাদের সুবিধার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা নিয়মিত করা হবে। ভূমি কার্যালয় সূত্র জানায়, গত এপ্রিলে ভূমিবিষয়ক বিভিন্ন ধরনের সেবা নিয়ে ৬৭ ভাগ সেবাগ্রহীতা বলেছেন, সেবার মান খুব ভালো। ২৫ ভাগ বলেছেন, সেবার মান ভালো। আর ৮ ভাগ সেবাগ্রহীতা বলেছেন, সেবা নিম্নমানের।