'স্মৃতিপথে পিরোজপুর' বইয়ের মোড়ক উন্মোচন
পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলোর কলকাতা প্রতিনিধি ও নাট্যকার অমর সাহার লেখা স্মৃতিপথে পিরোজপুর বইয়ের মোড়ক উন্মোচন ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উদীচী শিল্পীগোষ্ঠী ও পিরোজপুর নাট্যচক্র এর আয়োজন করে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী জুয়েল আইচ বইটির মোড়ক উন্মোচন করেন। উদীচীর জেলা শাখার সভাপতি এম এ মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক খ ম হারুন, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাওজাল, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আবদুল জলিল আকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার দাস, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হোসেন, সাংবাদিক গৌতম চৌধুরী, ঢাকার মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক রিয়াজ আহমেদ প্রমুখ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জুয়েল আইচের মনোমুগ্ধকর জাদু দর্শকদের মাতিয়ে রাখে।