'স্যার, সাংবাদিক ছবি তুলছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালমারী এলাকায় করতোয়া নদীতে সনাতন ধর্মাবলম্বীদের বারুণী মহাস্নান উৎসবে যোগ দিতে যাওয়া ভক্তদের নছিমন-করিমন আটক করে পুলিশ চাঁদা তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের মুন্সিরহাট এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশের একটি দল বারুণী মহাস্নান উৎসবে যোগ দিতে যাওয়া ভক্তদের নছিমন-করিমন আটক করছে। এ সময় ছবি তুলতে গেলে সড়কের পাশে থাকা পুলিশের এক সদস্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলতে থাকেন, ‘স্যার, স্যার, সাংবাদিক ছবি তুলছে।’ পরে পুলিশের দলটি মোটরসাইকেলে চড়ে দ্রুত সরে পড়ে। পরে কচুবাড়ি গ্রামের আশুতোষ রায় অভিযোগ করেন, ‘পথে পুলিশ তাঁদের নছিমনটি থানায় নেওয়ার ভয় দেখিয়ে হাজার টাকা দাবি করে।’