‘স্যারের হাতে আর বকা খেতে হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্কুল ড্রেস না থাকায় স্যার প্রতিদিন বকত। এখন আর স্যারের হাতে বকা খেতে হবে না। প্রথম আলো খুব ভালো।’ প্রথম আলো ট্রাস্টের দেওয়া সাদা শার্ট পেয়ে খুশিতে গতকাল রোববার কথাগুলো বলেছে জেরভাস মার্ডির (১৩)। জেরভাস দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেওগাঁও রিয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর আদিবাসী ছাত্র। গতকাল ওই বিদ্যালয়ের ১৪ জন গরিব শিক্ষার্থীকে সাদা শার্ট ও একই উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের ৫০ জন দুস্থকে কম্বল দেওয়া হয়। শার্ট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিনোদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম, দেওগাঁও রিয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার শাহ, দাউদপুর বালিকা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আল আলিমুল রাজি, নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি এ এস এম আলমগীর উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, প্রথম আলো শুধু দুস্থ-গরিবের কথা পত্রিকায় লেখে না। তাঁদের পাশেও দাঁড়ায়। এর আগে বিরামপুর ও হাকিমপুরে আরও ৯০ জন দুস্থকে কম্বল ও ১৫০ জনকে কাপড় দেওয়া হয়।