'হঠাৎ অসুস্থ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির চার ছাত্রী গতকাল মঙ্গলবার শ্রেণিকক্ষে খিঁচুনি দিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুজনকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এস কে নাথ বলেন, অসুস্থ ছাত্রীরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গত বছর পৌর শহরের কে এম লতিফ ইনস্টিটিউশনের প্রায় অর্ধশত ছাত্রী ও তিন শিক্ষক কয়েক দফায় এ রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছিল।