‘হত্যা, গুমের রাজনীতি শেখ হাসিনা করে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ব্যানারে ছাত্রলীগের সাবেক ও বর্তমান (একাংশের) নেতারা গতকাল সোমবার নগরে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করেন।বেলা ১১টায় নগরের কান্দিরপাড় এলাকায় ওই মিছিল হয়। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার মিছিলের নেতৃত্ব দেন। প্রথমবারের মতো কোনো হরতালে সরকারদলীয় নেতারা মিছিল করেন।মিছিলে অংশ নেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি লিটন দাস ও রুপু মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন কুমার দাস, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আ ফ ম আহসান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব ও সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সদস্য জাকির হোসেন। জানতে চাইলে কবিরুল ইসলাম শিকদার বলেন, ‘হত্যা, গুমের রাজনীতি শেখ হাসিনা করে না।’