বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতারা বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কাউকে ক্ষমতায় বসাতে বা ক্ষমতা থেকে নামাতে আন্দোলন করছি না। আন্দোলন করছি বিচার পাওয়ার অধিকার, মর্যাদা রক্ষা, রুটি-রুজির অধিকার নিশ্চিত করতে।্র্রসাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ১৮ মার্চের মহাসমাবেশ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সভায় বিএফইউজের নেতারা এসব কথা বলেন।্রগতকাল্রবৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে এ সভা হয়।্রনারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) যৌথভাবে সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান। বক্তব্য দেন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, অপর অংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া প্রমুখ। রুহুল আমিন গাজী বলেন, ‘এর আগে আইজি বললেন হত্যার মোটিভ নিশ্চিত হয়েছে। আমরা জানি হত্যাকারী চিহ্নিত হওয়া ছাড়া হত্যার মোটিভ নিশ্চিত হওয়া যায় না। তাহলে এখনো হত্যাকারী চিহ্নিত হলো না কেন?’্র্রআবদুল জলিল ভূঁইয়া বলেন, সাংবাদিকদের দুটি সংগঠন শিগগিরই একটি সংগঠনে রূপান্তরিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ এ সরকারের মন্ত্রীদের কথাবার্তায় আরও দায়িত্বশীল হওয়া উচিত।