‘হরতাল অইল আমরার পেডে লাথি মারা!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হেই দিন মাত্র ইলেকশন অইল, এত তারাতারি এত বড় হরতাল ডাহা বালা কাম অইছে না। হরতাল অইল, আমরার পেডে লাথি মারা। পোলা-পানদির খাওনের লাইগ্যা রিকশা লইয়্যা বাইর অইতে বাধ্য অইছি।’বিএনপি-জামায়াতের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল সম্পর্কে গত রোববার এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কান্দাইল গ্রামের রিকশাচালক হবি মিয়া। শুধু হবি মিয়া নন, আরও অনেক শ্রমজীবী মানুষ এভাবেই তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।অটোরিকশাচালক হারিছ মিয়া বলেন, ঝুঁকি নিয়ে তিনি গাড়ি নিয়ে বের হয়েছেন। তা না হলে পরিবারের সদস্যদের উপোস থাকতে হবে।ঠেলাগাড়িচালক আবদুল মান্নান, করাতকলশ্রমিক লাল মিয়া, নির্মাণশ্রমিক শাহজাহানসহ কয়েজন শ্রমজীবী মানুষ বলেন, হরতালের কারণে তাঁরা দুই দিনে ৪০০ টাকা মজুরি থেকে বঞ্চিত হয়েছেন। এই দুই দিন ধার করে তাঁদের সংসার চালাতে হয়েছে।মৎস্যজীবী রথীন্দ্র বিশ্বাস। কাঁধে দুটি মাছের ঝুড়ি। হাকালুকি হাওর থেকে বিভিন্ন জাতের ছোট মাছ কিনে সকাল ১০টার দিকে গাড়ির জন্য মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট এলাকায় অপেক্ষা করছিলেন তিনি। কুলাউড়া শহরে পৌঁছে বরফ কিনে বাজারে ওই মাছ বিক্রি করবেন। কিন্তু রাস্তায় গাড়ি চলছে না। তিনি গন্তব্যে পৌঁছাতে পারছেন না। হরতালের কথাটি তাঁর মনেই ছিল না। এদিকে যতই সময় গড়াচ্ছে, ততই মাছে পচন ধরছে।রথীন্দ্র বিশ্বাস বলেন, ‘অরতাল অইল গরিবরে মারা আর কি! মাছ বেচলে রাইত চাউল-ডাইল লইয়া ঘরো যাইতাম। বুঝিয়ার না অখন কিতা করমু।’কুলাউড়া পৌর শহরের চৌমোহনা এলাকার ফলবিক্রেতা আবুল কাশেম বলেন, অন্য দিন দুপুর ১২টার মধ্যেই ৫০০-৬০০ টাকার আনারস ও লিচু বিক্রি হতো। কিন্তু আজ বেলা দুইটার মধ্যে মাত্র ১০০ টাকার লিচু বিক্রি হয়েছে। তিনি বলেন, ক্রেতা নেই বললেই চলে।উত্তর বাজার এলাকায় জুড়ী বাসস্ট্যান্ডের কাছে কয়েকজন রিকশাচালক গল্পগুজব করছিলেন। তাঁদের একজন বারেক মিয়া (৩৫) বলেন, ‘পেসেইঞ্জার নাই। রুজিও নাই। সুখ-দুখর গপ করিয়ার।’