'হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও' কমিটি গঠন
সুনামগঞ্জে হাওরের ফসলহানির পর থেকে কৃষকদের পক্ষে সোচ্চার অরাজনৈতিক সংগঠন ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলন সংগঠনের ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন সুনামগঞ্জের আইনজীবী ও মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু। সদস্যসচিব করা হয়েছে বিন্দু তালুকদারকে।
গতকাল শুক্রবার বিকেলে সংগঠনের সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। শহরের শহীদ মুক্তিযোদ্ধা জড়ৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সভা হয়।
কমিটিতে অন্যান্যের মধ্যে আছেন যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, চিত্তরঞ্জন তালুকদার, স্বপন কুমার দাস রায়, বিজন সেন রায় ও শেরগুল আহমদ; সদস্য শীলা রায়, সঞ্চিতা চৌধুরী, রমেন্দ্র কুমার দে মিন্টু, নৃপেশ তালুকদার, শুখেন্দু সেন, চন্দন রায়, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, বিকাশ রঞ্জন চৌধুরী, মুরশেদ আলম, নির্মল ভট্টাচার্য, শেরেনুর আলী, রুহুল তুহিন, পঙ্কজ কান্তি দে, এনাম আহমদ, রবিউল ইসলাম, এনামুল কবির, রুহুল আমিন, খলিল রহমান, মাসুম হেলাল, এমরানুল হক চৌধুরী, মাহবুবুর রহমান পীর, জাহাঙ্গীর আলম, সালেহীন চৌধুরী শুভ, শামীম, রাজু আহমেদ, প্রদীপ পাল, দেওয়ান গিয়াস চৌধুরী, আর জুয়েল, মাহমুদুর রহমান, এ কে কুদরত পাশা, তারেক চৌধুরী, পুলক তালুকদার, সামির পল্লব, দিপাল ভট্টাচার্য, ওবায়দুল হক, শহীদ নূর আহমদ, গোলাম মাওলা, এইচ এম জাকারিয়া প্রমুখ।